ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কালবৈশাখী ঝড়ের আভাস : আবহাওয়া অধিদপ্তর

ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লা অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। একই সাথে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কাও রয়েছে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।


এছাড়া ঢাকা ও টাঙ্গাইল অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।


বুধবার (৩১ মার্চ) রাতে এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


এমতাবস্থায় বৃহস্পতিবার (১ এপ্রিল) পাবনা ও বগুড়া অঞ্চলসহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।


এ দিকে, গোপালগঞ্জ, ফরিদপুর ও পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে- যা অব্যাহত থাকতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই সময়ে ঢাকায় দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার। এছাড়া শুক্রবার (২ এপ্রিল) নাগাদ তাপমাত্রা হ্রাস পেতে পারে। আর বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার তেমন পরিবর্তন নেই।


অন্যদিকে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর একটি বর্ধিতাংশ অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।


বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৯ ডিগ্রি সেলসিয়াস। এ দিন এখানেই দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ২১ মিলিমিটার।

ads
ads
ads

Our Facebook Page

↑